শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নির্বাচনী ভার্চুয়াল জনসভায় প্রধানমন্ত্রী

মো. মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরায় আওয়ামীলীগের নির্বাচনী ভার্চুয়াল জনসভায় দেশ ও জাতির কল্যাণে বর্তমান সরকারের ধারাবাহিকতার উপর গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল নির্বাচনী ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরার ৩টি সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী সাতক্ষীরা-১ আসনের ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-৩ আসনের অধ্যাপক আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনের আতাউল হক দোলন।

এসময় সাতক্ষীরা সদর আসন থেকে নৌকার মনোনীত প্রার্থী মো.আসাদুজ্জামান বাবুর প্রার্থীতা জোটগত কারণে প্রত্যাহারের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম।

সেখানে বক্তৃতায় নজরুল ইসলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে বলে জানান। পদ্মা সেতু তৈরীতে জেলাবাসীর সুবিধা তুলে ধরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাতক্ষীরা থেকে নাভারন সড়ককে চার লেনে রূপান্তর, সাতক্ষীরা থেকে খুলনা মহাসড়কের উন্নয়ন, কৃষি ব্যবস্থা, ক্রীড়া কমপ্লেক্স, অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বসন্তপুর নৌ-বন্দর অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে নাভারন থেকে মুন্সিগঞ্জ রেললাইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখেন। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংগীত পরিবেশন করেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না।

জনসভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ একেএম ফজলুল হক, সাতক্ষীরা-২ আসনে নৌকার মনোনয়ন পাওয়ার পর দলীয় সিদ্ধান্তে প্রত্যাহারকৃত প্রার্থী মো.আসাদুজ্জামান বাবুসহ দলটির জেলা, ৭টি উপজেলা ও বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন