রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

‘যুবার হাতেই দিন বদল’—এই স্লোগানকে সামনে রেখে সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে সাতক্ষীরায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগষ্ট-২৬) সকাল ১০ টায় এল্লারচর চিংড়ি খামার সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণ এ সভায় সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ‍উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান। এসময়
উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার রাফিয়া ফাহমিদা রিমা, সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফায়ার ফাইটার শাহরিয়ার, ওসিসি মো: আব্দুল হাই সিদ্দিকী, ব্রক্ষরাজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক পৌর প্যানেল মেয়র শফিক-উদ-দৌলা সাগর, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা ঈমাম সমিতির সেক্রেটারী মাববুবুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল।

যুব-নেতৃত্বাধীন নেক্সাস শক্তিশালীকরন এডভোকেসিতে সাতক্ষীরার কমিউনিটি কনসালটেশনের ফলাফল এবং উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এক্টিভিস্টা সাকিব হাসান।
নেক্সাসের মূল লক্ষ্য মানবিক সহায়তা, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং সামাজিক শান্তি ও সুরক্ষাকে সমন্বিত করে পদ্ধতির মাধ্যমে সাতক্ষীরার দুর্যোগপ্রবণ স্থানীয় জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি হ্রাস করা, যুব নেতৃত্ব বিকাশ করা এবং সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নীতি, বাজেট ও পরিষেবা প্রদান প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনা।
সভায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে চিহ্নিত বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়। নেক্সাস প্রোগ্রামের আওতায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি ও স্যানিটেশন সংকট, টেকসই জীবিকা ও কর্মসংস্থানের অভাব, সাইবার অপরাধ, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, মাদকাসক্ত ও যুবদের সামাজিক ঝূঁকি, লবণাক্ততা বৃদ্ধিতে কৃষি বিপযয়, জলবায়ূ পরিবতন জনিত স্বাস্থ্যঝুঁকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। তরুণ প্রতিনিধিরা মাঠপর্যায়ের তথ্য, জনগণের মতামত ও সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন সাতক্ষীরা বহুমাত্রিক ও আন্ত:সম্পর্কিত সংকট মোকাবেলায় সমন্বিত নেক্সাস পদ্ধতি একটি কার্যকর ও টেকসই উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে। যুবদের নেতৃত্বে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহন নিশ্চিত করে সমস্যা সম্পদ ও সম্ভাবনার ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান চিহ্নিত করা সম্ভব হয়েছে। উন্নয়ন শান্তি ও সামাজিক সম্প্রীতি, জলবায়ূ পরিবর্তন এবং জরুরী সাড়া প্রদানের সমন্বিত পরিকল্পনা কমিউনিটির সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি করবে। সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সিভিল সোসাইটি ও কমিউনিটির যৌথ অংশগ্রহন পরিকল্পনার বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। সর্বোপরি যুব নেতৃত্বাধীন এই কমিউনিটি নেক্সাস প্লান সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমুলক, জলবায়ূ-সহনশীল, শান্তিপূর্ণ ও টেকসই উন্নয়নের পথ সুগম করবে।
সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন এসব সমস্যা ও অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব