বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নেক্সাস ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

জলবায়ু পরিবর্তন, সামাজিক সংহতি এবং তরুণ নেতৃত্ব বিকাশের বার্তা ছড়িয়ে দিয়ে সাতক্ষীরায় শেষ হলো দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট ২০২৫।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআই-১ হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান ,জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, উপসহকারী পরিচালক (ফায়ার সার্ভিস) দেওয়ান সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরে সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম,একশন এইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিকী, সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, সনাক এর সাবেক সভাপতি হেনরি সরদার।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে ‘জাতীয় কৃতি খেলোয়ারের জীবন কথা’ তুলে ধরেন জাতীয় টিমের বক্সার আফরা খন্দকার।

দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনে সাতক্ষীরা সরকারি কলেজ এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠান প্রাঙ্গণে বন্ধন টেলিমিয়ার পরিবেশনায় নাটক,ম্যাজিক,জারি গান ও থিয়েটারের মতো লোকজ পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হয়। সামাজিক সংহতি বৃদ্ধির জন্য , খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইন আয়োজন করা হয়। এর পাশাপাশি ছিল ফুটবল রেস, সাইকেল রেস এবং বাবা-মেয়ের খেলার মতো নানা ধরনের খেলাধুলা।

এ সময় উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশ এর প্রতিনিধি সিনিয়র অফিসার আফসানা হেলাল, সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ,শিক্ষক দীপক কুমার মৃধা ও মারকুস গাইন সহসাতক্ষীরা জেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ।

এই উৎসবের মূল লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করা। একই সাথে, ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।

আয়োজকরা আশা করেন, ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও টেকসই সমাধানের পথ খুলে দেবে। অ্যাকশনএইড বাংলাদেশের এ৪টি (রূপান্তরের জন্য পদক্ষেপ) প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব তরুণ নেতৃত্বকে উৎসাহিত করে জলবায়ু সহনশীলতা, শান্তি এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী