বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পিকআপের চাপায় ভ্যানচালক নিহ*ত, আহ*ত-১

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দ্রুতগামী পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর পুত্র আহত উদয় ঢালী (৩৮) জানান, শুক্রবার সকালে কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে ভ্যানযোগে তিনি মাদুর নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এর মাঝে সকাল সাড়ে ৭টার দিকে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যানচালক ব্যক্তিটি এবং তিনি ভ্যান থেকে রাস্তায় ছটকে পড়েন। ওই অবস্থায় ঘাতক পিকআপ ভ্যানচালক ব্যক্তিকে ফের ডলে দিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যান চালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র সুলতান আলী (৫৬) মৃত্যু বরণ করেন। অপর পাশে তিনি গুরুতর আহত হয়ে পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে দেন।

স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর এস আই মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত আহত ও নিহতদের উদ্ধার কাজ সম্পন্ন করি এবং নিহত ব্যক্তির নাম ঠিকানা নেওয়ার চেষ্টা করি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান- দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহত ও নিহতদের উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।

সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর এস আই রেলয়েত হোসেন জানান- দুর্ঘটনায় সম্পৃক্ত পিকআপ ভ্যানটি আটক করা গিয়েছে তবে ঘাতক ড্রাইভারকে আটক করা যায়নি। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। নিহতের লাশ ময়না‌ তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন