রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুলিশের অভিযানে স্বর্নের বার সহ পাচারকারী আটক

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৭টি স্বর্নের বার সহ মাহবুব আলম নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাহবুব আলম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইদুল ইসলাম জানান, ভারতে স্বর্ন পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়। এসময় মাহবুব আলম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৭টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬৩ লক্ষ টাকা।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?