শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিলেন উন্নয়ন ও সেবার আশ্বাস

সাতক্ষীরায় বাজারে ঘুরে ঘুরে ‘জনতার কথা শুনলেন’ লাঙ্গলের সাবেক এমপি আশু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ভোমরা ইউনিয়নের বিভিন্ন বাজারে বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের কথা শোনেন, মতবিনিময় করেন এবং উন্নয়ন ও সেবার আশ্বাস দেন।

বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর, চৌবাড়িয়া এবং শাখরা বাজার এলাকায় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে সাবেক এমপি আশু বলেন, আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতিতে বিশ্বাস করি। ভোটারদের কাছে গিয়ে তাদের কথা শুনছি, সমস্যাগুলো জানছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে সদর–দেবহাটার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, পৌরসভার সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর রহমান ফিরোজ, ভোমরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল