শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিআরটিএ আয়োজিত চালক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন এবং মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

প্রধান প্রশিক্ষক মোঃ আতিকুর রহমান পেশাজীবী চালকদের উদ্দেশ্যে বলেন, ‘যাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে এবং যানবাহন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাত্রীদের প্রতি আন্তরিক থাকতে হবে এবং প্রতিটি যাত্রীবাহী গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এবং নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।’

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ১৪১ জন চালক অংশগ্রহণ করেন। তারা প্রশিক্ষণ শেষে নিজেদের কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার করেন।

এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রশাসন আশা করছে যে, সড়ক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে। এছাড়াও, গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনার হার কমবে বলে তাদের ধারণা। ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া