শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিনা লাভের দোকান, কম দামে পেয়ে খুশি ক্রেতা

সাতক্ষীরায় বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে।

মঙ্গলবার দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাতক্ষীরায় অতিবর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশছোঁয়া। এঅবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাখ ২০ টাকা, পেপে ২৬ টাকা, ডাল ১শ’ টাকা, পেঁয়াজ ১শ’ টাকা,মিষ্টি কুমড়া-৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপণ্য পেয়ে খুশী ক্রেতারা।

এ বিষয়ে কাটিয়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুনা কিছু কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘন্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে গেছে।’

চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে বিক্রি করা যাচ্ছে বলে জানান আয়োজকরা।

এবিষয়ে আয়োজকদের একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য আনসানউল্লাহ জানান, ‘কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।’

জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান, ‘লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ‘

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার