শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিবাহিত বনাম অবিবাহিত দলের ফুটবল খেলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা কৈখালী যুব কমিটির আয়োজনে বিবাহিত দল বনাম অবিবাহিত দলের ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সন্ধ্যায় মাগুরা কৈখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।
সুফি ফজলুল করিম জামে মসজিদের প্রচার সম্পাদক মো. মোছেল উদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শামস ইসতিয়াক শোভন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান রহমত।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা ইয়াং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার হোসাইন শাওন।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা ইয়াং স্টার ক্লাবের সভাপতি মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরামুল হোসেন, সুফি ফজলুল করিম জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী, কৈখালী সুফি ফজলুল করিম এবতেদায়ী মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার মাওলানা লুৎফর রহমান, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ-সভাপতি শেখ শওকত হোসেন। এর আগে বিকালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় বিবাহিত দল বনাম অবিবাহিত দল অংশ নেয়।
খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দল ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে ২-১ গোলে বিবাহিত দল বিজয়ী হয়। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা