শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ কায়েম দিয়ে মিউটেশন করার অভিযোগ

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরায় পৌর ১নং ওয়ার্ডের কাটিয়ার গদাইবিলে ভুয়া ওয়ারেশ কায়েম দিয়ে মিউটেশন করার অভিযোগ উঠেছে মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ আবু তাহের মিঠু, মোছাঃ তহমিনা খাতুন মিতু এর বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ ফজলুল হক বলেন, কাটিয়া গদাইবিলে আমাদের ক্রয়সূত্রে ০৩৩০শতক সম্পত্তি রয়েছে যাহার দলিল নং: ৫৭৩৪।

উক্ত সম্পত্তি আমরা গত ০৫-০২-২০২৩ ইং তারিখে ১৮৩/২৩ ও গত ০৪-০২-২০২৪ ইং তারিখে ৭৬ বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, সাতক্ষীরা জমি বিক্রয়ের বায়নাপত্রের এ্যাফিডেভিট সম্পাদন করি। উক্ত এ্যাফিডেভিটের সম্পত্তির মূল্য (১৮৩/২৩ সম্পূর্ণ ও ৭৬ নং কিছু বাকী) পরিশোধ।

উক্ত সম্পত্তি থেকে আমার ও আমার স্ত্রী মোছাঃ মাজেদা বেগমকে ফাঁকি দিয়ে ভুয়া ওয়ারেশ কায়েম দিয়ে মিউটেশন করেন যাহার খতিয়ান নং ২৪৮৪। মোঃ ফজলুল হক আরো জানান ,আমার মেয়ে মরহুম তানজিলা খাতুনকে আব্দুল কাইয়ুম বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানষিক নির্যাতন করে পরে সে মারা যায়।

প্রতারণার শিকার মোঃ ওবাইদুল ইসলাম বলেন, উক্ত সম্পত্তির টাকা আমি শক্তি এনজিও সহ জনতা ব্যাংক থেকে লোন নিয়ে নগদে ও সোনালি ব্যাংক লিঃ চেকের মাধ্যমে পরিশোধ করেও রেজিস্ট্রি করে দিচ্ছেনা প্রতারক আব্দুল কাইয়ুম ও দুই সন্তান আবু তাহের মিঠু ও তহমিনা খাতুন মিতু। আমি এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে এলাকাবাসী জানান,আব্দুল কাইয়ুম ও দ্বিতীয় স্ত্রী সাজেদা খাতুন দুই সন্তান আবু তাহের মিঠু ও তহমিনা খাতুন মিতু বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সম্পত্তি বিক্রয়ের প্রলোভন ও প্রতারণার উদ্দেশ্যে একাধিক ব্যক্তি থেকে কয়েক লক্ষ টাকা আত্বসাৎ করে। এলাবাসী প্রতারকদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

ভুয়া ওয়ারেশ কায়েম দিয়ে মিউটেশন করার বিষয় আব্দুল কাইয়ুম কাছে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেনি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়