রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৭ দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৮ (জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহ’র উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চপদ পাল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক।

এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, আরডিসি মহিউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা, ইসতিয়াক আহমেদ,আহসান হাবিব, নাভিল হোসেন তামিম, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ভূমি কর্মকর্তা মোস্তফাকহ/ মনিরুজ্জামান প্রমুখ।

উল্লেখ ৮ থেকে ১৪ জুন পর্যন্ত উক্ত ভূমিসেবা সপ্তাহ চলবে। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলায় ভূমি সংক্রান্ত যত সমস্যা জানালেন স্টল থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করা হবে। দালালদের রোধ করতে মূলত স্মার্ট ভূমিসেবা চালু করা হয়েছে। ৭ দিনের মধ্যে ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা সমাধান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগবিস্তারিত পড়ুন

টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো

ই-টিন (e-TIN) নিবন্ধন থাকলেই আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫বিস্তারিত পড়ুন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদেরবিস্তারিত পড়ুন

  • অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে
  • বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হলেন ডা. শাহাদাত
  • এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
  • নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি
  • টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম