মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএন-এর সভা ও নতুন কমিটি গঠন

মানব পাচার প্রতিরোধে এনজিও এবং নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সিটিএন-এর একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত আহবায়ক, ‘ক্রিসেন্ট’-এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক, ‘সিডো’-এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক এবং ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্প– রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর মাধ্যমে সিটিএন-এর কার্যক্রম, এর যৌক্তিকতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান আইন (২০২৬)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা মানব পাচারবিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে সীমান্তবেষ্টিত সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে সবকটি সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, আরার প্রকল্প সমন্বয়কারী সুলতান মাহমুদ, প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার নাসরিন সুলতানা, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ, উত্তরনের লিগ্যাল এ্যাডভাইজার মোঃ মমিন উদ্দিন এবং অগ্রগতির ডেপুটি ম্যানেজার মোঃ সাহিনুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান ও কুমারেশ মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন

সাতক্ষীরা সদর উপজেলার ৬নং দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত

সাতক্ষীরা সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে দীর্ঘদিন কর্মস্থলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও ইতোমধ্যে পৌরসভা নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতেবিস্তারিত পড়ুন

  • সরঞ্জাম-অনুদান আত্মসাতের অভিযোগ: সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
  • সাতক্ষীরায় দুদক কর্তৃক স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা সদর জামায়াতের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ
  • সেবায় অনন্য সবার জন্য ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু
  • টিআরএম বাস্তবায়নে সাতক্ষীরায় তিন দিনব্যাপী যুব ক্যাম্পেইন শুরু
  • সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন
  • সাতক্ষীরার মধ্যকাটিয়ায় রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
  • সাতক্ষীরায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ