শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সেঁজুতি এমপি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, ‘দেহ ও মনের যথার্থ বিকাশ ঘটার মধ্য দিয়েই মানব চরিত্রের পূর্ণবিকাশ সম্ভব। এজন্য মন থেকে আলস্য, ক্লান্তি এবং জড়তারকে তাড়াতে হবে, আর তা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। জ্ঞানচর্চা ও খেলাধুলা শিশু থেকে কিশোর বয়সে বেড়ে ওঠার পথে পরস্পরের পরিপূরক ভূমিকা পালন করে, তাই চারিত্রিক বৈশিষ্ট্যও সঠিকভাবে বিকশিত হয়। মানুষের পূর্ণাঙ্গ চরিত্র গঠন পরিপূর্ণ দৈহিক এবং মানসিক বিকাশের মধ্য দিয়েই সম্ভব হয়।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১৪ মে) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ পুকুরে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলের কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্সের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, সাজেক্রীস সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস্, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ মো. মুফাচ্ছিনুল হক তপু, বিসিবি আম্পায়ার এস এম হাবিবুল হাসান, অ-১৯ জাতীয় ক্রিকেটার আতিকুজ্জামান আশিক, বাসসের জেলা প্রতিনিধি মো. দিদারুল ইসলাম, ইকবাল পারভেজ জয়, আওয়ামী লীগ নেত্রী মোছা. মেহেরুন নেছা প্রমুখ।

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় দুই গ্রুপে ভাগ হয়ে (ছেলে ও মেয়ে) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় একশোর বেশি প্রতিযোগি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারমধ্যে ছিল ফ্রি স্টাইল, চিং সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার।

পরে বেলুন, ফেস্টুন উড়িয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?