শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে পুরাতন যানবাহন অপসারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক-কভার্ডভ্যান অপসারণ করা হচ্ছে।

সোমবার (১১ আগস্ট ‘২৫) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজের সামনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে মেয়াদ উত্তীর্ণ একটি ২০ বছরের অধিক পুরাতন মিনিবাস আটক করা হয় এবং অপর একটি ট্রাকের কাগজপত্র হালনাগাদ না থাকায় চারটি মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামীম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান চলছে। সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং দুর্ঘটনা হ্রাসের জন্য মেয়াদ উত্তীর্ণ মোটরযান যেন সড়কে চলাচল না করতে পারে সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছি।”

এই উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরার সড়কগুলিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এবং এটি পরিবহন খাতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা