মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরশাফ র‍্যাব ৬ এর হাতে আটক

আবু সাঈদ সাতক্ষীরা : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আশরাফ কারিকর (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ সদরের মোকছেদ কারিকরের ছেলে।

র‍্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পে সূত্রে জানাযায়, আশরাফ কারিকর সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত নড়াইল, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ২০১০ সালে আশরাফ কারিকর বিপুল পরিমান ফেন্সিডিলসহ নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মাদক মামলা হয়। মামলার বিচারকাজ শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ আশরাফ কারিকরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় ২৩ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব-৬, সাতক্ষীরা ও র‌্যাব-১, উত্তরা একটি যৌথ অপারেশন পরিচালনা করে ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-০৫ এলাকা হতে কুখ্যাত মাদক কারবারি মোঃ আশরাফ কারিকরকেগ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক