শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লেক ভিউ ক্রিকেট লীগ এর চ্যাম্পিয়ন ইয়ং বলাকা ক্রীড়া চক্র

সাতক্ষীরায় লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর
জাঁকজমকপূর্ন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং লেকভিউ ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর খেলায় তুফান স্পোর্টিং ক্লাব বনাম ইয়ং বলাকা ক্রীড়া চক্র এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।

তুফান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯৪ রান করে। জবাবে বলাকা ক্রীড়া
চক্র ব্যাট করতে নেম ১৯.৫ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯৫ রান করে। ফলে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ২উইকেটে জয়লাভ করে ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইয়ং বলাকা ক্রীড়া চক্রের বিল্লাল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় তুফান স্পোর্টিং ক্লাব এর মুরাদ।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ তানজিম কালাম তমাল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, স.ম সেলিম রেজা সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ , দুই দলের কোচ ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান