সাতক্ষীরায় শিবির নেতার মায়ের জানাযা সম্পন্ন


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জুলাইযোদ্ধা ও ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবীর মায়ের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ আসর মাহমুদপুর ঈদগাহ ময়দানে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার ছেলে মোহাম্মদ নুরুন্নবী নিজে। জানাযায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন এবং আলিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মাহমুদুন্নাবী।
প্রসঙ্গত, তিনি কিডনি সমস্যা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানেই বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


