মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময়

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস এর অর্থায়নে “স্টেপিং আপ দি ফাইট এগেইনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (ঝটঋঅঝঊঈ) : এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্” প্রকল্পটি শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার পাশাপাশি স্থানীয় সকল ধরণের শিশু নির্যাতন প্রতিরোধে বাস্তবায়িত হচ্ছে।
৩০ অক্টোবর, বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাব অডিটোরিয়ামে শিশু সুরক্ষা ব্যবস্থার সম্পর্কিত অংশিজনদের সাথে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শিশু সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস এর কান্ট্রি ডিরেক্টর মাহামুদুল কবীর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিডিএই নেদারল্যান্ড এর কান্ট্রি কোঅর্ডিনেটর সুপা বড়ুয়া ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ নুরুল কবীর। সভায় বক্তারা সাতক্ষীরায় সকল প্রকার শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন। কান্ট্রি ডিরেক্টর তার বক্তব্যে উপস্থিত সকল সরাকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সক্রিয়ভাবে কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানায়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সাতক্ষীরা সদর থানার এস আই এস. এম শামীম আক্তার, ওয়ান স্টপ ক্রাইসিস এর প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, এডভোকেট নাজমুন নাহার, অধিকার কর্মী সাকিবুর রহমান বাবলা, সাইবার ক্রাইম এলার্ট টিম এর মাহাবুবুল হক প্রমুখ।
বক্তারা শিশু যৌন নির্যাতন বন্ধে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনায় বক্তারা অপরাধীদের আইনের আওতায় আনা যায় না এবং বিচারহীনতা শিশু যৌন শোষনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন্। আলোচনায় পারিবারিক সচেতনতা সহ সংশ্লিষ্ট সকলে এগিয়ে আসলে শিশু যৌন নির্যাতন অনেকাংশে কমে আসবে বলে মনে করেন। সভায় আইন ও সালিশ কেন্দ্রের প্রতি তাদের কর্মপরিধি বাড়ানোর পাশাপাশি সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে শিশু নির্যানত প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী