সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভাঁড়ুখালি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সদরের কুশখালী ইউনিয়নের ভাদড়া ফুটবল মাঠে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. মিজানুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব বনাম ভাঁড়ুখালি প্রগতি সংঘ।

খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে ভাঁড়ুখালি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ, সরকারি রেফারির দায়িত্ব পালন করেন আবুল কাশেম বাবুর আলী ও মো. মনিরুজ্জামান মনি। ভাদড়া ফুটবল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন