সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: “পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়”- এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তুফান গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মোঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান লিটুর সঞ্চালনায় তুফান কনভেনশন সেন্টার এন্ড লেক ভিউ রিসোর্টে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে গাড়িচালক এবং পথচারীদের সচেতন হতে হবে। মালিকপক্ষকে চালকদের জন্য নিয়মিত কর্মশালা (প্রশিক্ষণের) ব্যবস্থা করতে হবে। চালকদের নির্ঘুম রেখে বিরতিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে। প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়, যুদ্ধেও প্রতিদিন এত মানুষ মারা যায় না। আপনার জীবন শুধু আপনার একার নয়, সেটা আমাদের, আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনার, মা-বাবার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহমতুল্লাহ পলাশ, সাবেক ফিফা রেফারী তৈবুব রহমান বাবু, সাতক্ষীরা জেলা (অতিঃ) পুলিশ সুপার আমিনুর রহমান, সাবেক সাতক্ষীরা পৌর মেয়র মোঃ তাসকিন আহমেদ চিশতী।

জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম ফারুক, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা পুলক চন্দ্র, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দ্বীন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেনসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর