বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র নবগঠিত কমিটির মতবিনিময়

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এর নিজস্ব বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম ও কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহবায়ক গাজী আকতারুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মনিরুজ্জামান।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা ব্যক্তিস্বার্থ পরিহার করে সকল প্রকার স্বজনপ্রীতির উর্দ্ধে থেকে আমরা এই ৬ জন দলের স্বার্থে কাজ করে যাবো। শৃঙ্খলাবিরোধী সকল কাজকে আমরা কঠোর হস্তে দমন করবো।’

তিনি আরো বলেন, ‘দলকে সু-সংগটিত করতে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে চারজন যুগ্ম আহবায়ককে দায়িত্ব দিয়ে ভাগ করেছি। প্রত্যেকটা ইউনিয়নের সার্চ কমিটি করবো। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এ দলের সাথে আছেন তাদেরকে আমরা মূল্যায়ন করবো।’

সংবাদ সম্মেলনে জানানো হয়- সাতক্ষীরায়-১ সংসদীয় আসনের কলারোয়া উপজেলা, কলারোয়া পৌরসভা ও তালা উপজেলার টিম লিডার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা-২ সংসদীয় আসনের সাতক্ষীরা সদর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের আশাশুনি উপজেলা, দেবহাটা উপজেলা ও কালিগঞ্জের নদীর এ পাড়ের ৪টি ইউনিয়নের দায়িত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আকতারুল ইসলাম এবং সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের শ্যামনগর উপজেলা, শ্যামনগর পৌরসভা ও কালিগঞ্জের নদীর ওপারের ইউনিয়নগুলোর দায়িত্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত