শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সনদপ্রাপ্ত হাফেজদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিনিধি: সনদপ্রাপ্ত হাফেজদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর আয়োজনে (৮ এপ্রিল) রবিবার বিকালে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও হাফেজদের পাগড়িসহ সনদ প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান রাসেল প্রমুখ। এসময় সম্মানিত হাফেজ রা কুরআন তেলাওয়াত করে শোনান।

৮ জন ৩০ পারা কোরআনের হাফেজ কে পাগড়ি পরান হয়। ক্রেস্ট, সনদপত্র প্রদান ও পবিত্র কোরআন, নামাজের পাটি সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল সহ শিক্ষক অভিভাবক সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ড. মুফতি আক্তারুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী