রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুর রহিম : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের অদম্য ইচ্ছা শক্তিই পারে জীবনের সফলতা বয়ে আনতে। আমরা নিজেরাই বদলায় তাহলে এই পৃথিবী বদলে যাবে। তোমাদের সম্ভাবনাই একদিন তোমাদেরকে মেসি ও রোনালদোর মতো খেলোয়াড় তৈরি করবে। সাতক্ষীরার পরিবেশই হলো খেলাধুলার উপযোগী পরিবেশ।

বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ‍্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী শোয়াইব আহমাদ।

প্রতিযোগিতায় শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী স্বপ্নীল সরদার।

এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনডিসি পলাশ আহমেদ, নির্বাহী ম‍্যাজিস্ট্রিট প্রণয় বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, শিক্ষক এম ইদুজ্জামান ইদ্রিস, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর