বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: ‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগানকে সামনে রেখে রেমিট্যান্সযোদ্ধা ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোস্তফা জামান।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার জরিপ কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী প্রমুখ।

এবছর সাতক্ষীরা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ০৪ জন প্রবাসী কর্মীকে সম্মাননা প্রদান করা হয়।
বিজয়ী কর্মীরা হলেন- মালেশিয়া প্রবাসী রত্মা খাতুন। তাঁর প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১,৩৮,৯০,০৪৮/- টাকা। মালেশিয়া প্রবাসী লাবনি মো. কামরুজ্জামান। তাঁর প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১,১৭,৬৪,৯৭৭/- টাকা। মালেশিয়া প্রবাসী হুমায়ুন কবির ১৬,৫১,৫৪৯/- টাকা। নরওয়ে প্রবাসী সুমাইয়া সিদ্দিক ১১,৬৬,০৬৮/= টাকা।

এছাড়া সাতক্ষীরা জেলা হতে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী এজেন্সি আল নূর ইন্টারন্যাশনাল (আরএল-০৬৮৯) স্বত্বাধিকারীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক সম্মাননা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু