শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাইবার অপরাধ, সংস্কৃতি ও ষড়ঋতু ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় সাইবার অপরাধ, তৃণমূল মানুষের জন্য সংস্কৃতি এবং ষড়ঋতু ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য, ৩১৩ মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু অধ্যক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সদর উপজেলা জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস ইসতিয়াক শোভন, ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল করিম সাবু, শিল্পকলা একাডেমির সদস্য বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, দীলরুবা রোজ, ফারহা দিবা খান সাথি, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শহিদুল ইসলাম, কবি শুভ্র আহমেদ, কবি পল্টু বাশার, কবি শহিদুর রহমান, কবি মনিরুজ্জামান মন্ময় মনির, কণ্ঠশিল্পী চৈতালী মূখার্জী, শ্যামল কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সাংস্কৃতিক অভিযাত্রা বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতি, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ অন্নান্য অতিথিবৃন্দ।

সাইবার অপরাধ, তৃণমূল মানুষের জন্য সংস্কৃতি এবং ষড়ঋতু ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত, একক আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত