শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুশীল নাগরিক সমাজের উদ্যোগে এমপি আশুকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে সুস্নিগ্ধ বাসন্তিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭ টায় সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় মিলবাজার সুশীল নাগরিক সমাজের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এসময় তিনি বলেন, আপনারা আমাকে না দেখে ভোট দিয়েছেন, তাই আমি আপনাদের মর্যাদা রক্ষা করবো। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ,মাদ্রাসা মন্দির ও রাস্তাঘাটের ধারাবাহিকভাবে উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাখাওয়াতুল করিম পিটুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, মিলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী ভূট্টো, ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম মিন্টু, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অমিত কুমার চক্রবর্তী, জেলা জাতীয় যুব সংহতি পরিষদের সভাপতি মো. আশিকুজ্জামান বাপ্পী। এসময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, গ্রাম ডাক্তার আবু ছালেকসহ মিলবাজার এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তপন ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন