বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সেনা বাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করছে।

রোববার (১৭ নভেম্বর) ভোররাত দেড়টার দকে আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকা থেকে অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন একটি, পিস্তলের গুলি ২ রাউন্ড, ছুরি ২টি, কুড়াল ১টি, চাপাতি ৩টি, রাম দা ৪টি এবং চারটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার আশাশন উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামর মোঃ রজব আলী গাজীর ছেলে মোঃ আব্দুল খালেক-(৪৫), প্রতাপনগর গ্রামের মোঃ বাবর আলী গাজীর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন ও কুড়িকাউনিয়া গ্রামের মৃতঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম।
সাতক্ষীরাস্থ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বাতায় জানানা হয় যে, সেনা বাহিনীর আশাশুনি আর্মি ক্যাম্প কর্তৃক গত ১৫ নভেম্বর জানতে পারে যে, প্রতাপনগর এলাকায় ৩ জন চাদাবাজের কাছে অবৈধ অস্ত্র রয়ে়ছে। ওই দিন দুপুরে আশাশুনির আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ কর্তৃক স্থানীয় রাজনীতিবিদ এবং তাদের অনুসারীদের নিয়ে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত কনফারেন্স করেন। এসময় সবার সাথে কথা বলা শেষে সন্দেহভাজন উল্লেখিত ৩ জনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদেরকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে প্রেরণ করা হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৭ নভেম্বর ভোর রাত দেড়টার দিকে লেঃ কর্নেল আরিফুল হক, ৩৭ বীর এর নেতৃত্বে একটি টহল দল প্রতাপনগরের উদ্যেশ্য বের হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। পরে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতদেরকে রোববার বিকাল ৪টার দিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
সূত্র আরো জানায় গ্রেফতারকৃত আসামী আব্দুল খালেক গাজীর নামে আশাশুনি থানায় ১২ টি, উজ্জ্বল গাজীর নামে ৭ টি ও আনারুলের নামে ৮ টি মামলা রয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী