সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৬ জুন) সকাল ১১টার দিকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভেতরে বা আশপাশের এলাকায় এক ছাত্রীকে অনৈতিকভাবে হেনস্তার অভিযোগ উঠলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

এ সময় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক মুস্তাফিজুর রহমানকে আটক করেন এবং মারধর করেন বলে জানা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিষয়টি ৯৯৯-এ জানানো হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পরপরই সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ স্থানীয়দের কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিরাপদে হেফাজতে নেয়।পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন,
“৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয়দের কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে শিক্ষা অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এলাকাবাসীর দাবি, এটি প্রথম কোনো ঘটনা নয়। এর আগেও মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একাধিকবার একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, স্কুলের মতো একটি নিরাপদ পরিবেশে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি চান। এ ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির