বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘স্পিক আপ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

জি.এম আবুল হোসাইন: ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরা উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স অনলাইন বিষয়ে সচেতনতা এবং শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে অনলাইন সহিংসতা, শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে “স্পিক আপ! এমপাওয়ারিং সিএসওস টু প্রোটেক্ট চিলড্রেন এন্ড ইয়ুথস ফ্রিডম অফ এক্সপেশন বাই ক্যাপিটালাইজিং অন দ্যা অপরচ্যুনিটিস এন্ড এড্রেসিং দ্যা চ্যালেঞ্জেস অফ দ্য ডিজিটাল স্পেস ইন বাংলাদেশ” শিরোনামে একটি প্রকল্প সাতক্ষীরা সদর উপজেলায় বাস্তবায়ন করছে।

প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর আর্থিক সহায়তায় এবং টেরে ডেস হোমস্ নেদারল্যান্ডস-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতার কারণে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে শিশু-কিশোর ও যুবসহ সকল শ্রেণির মানষ বিশ্বের সঙ্গে সহজে সংযুক্ত হচ্ছে। বাংলাদেশের প্রায় ৪০% জনগোষ্ঠী শিশু, যাদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির সাথে সাথে শিশু ও যুবদের জন্য যেমন তথ্য ও শিক্ষা অর্জনের সুযোগ তৈরি হয়েছে, তেমনি তাদের জন্য তৈরি হয়েছে নানা ধরনের ঝুঁকি। অনলাইন যৌন হয়রানি, সহিংসতা এবং ডিজিটাল অনভিজ্ঞতার কারণে বাংলাদেশে শিশু ও যুবরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। যদিও অনলাইন প্ল্যাটফর্মে মতামত প্রকাশের সুযোগ রয়েছে, তথাপি অনলাইন সহিংসতা ও শোষণ (বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে) শিশু ও যুবদের মতপ্রকাশ ও অংশগ্রহণকে সীমিত করার পাশাপাশি ইন্টারনেটের অপব্যবহার তাদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার, টেরে ডেস হোমস্ নেদারল্যান্ডস এর প্রকল্প সমন্বয়ক মাইকেল মন্ডল, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মো. শরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সাতক্ষীরা জেলার সুশিল সমাজ, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, এনজিও এবং শিশু ও যুব প্রতিনিধিগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। “স্পিক আপ” প্রকল্পের উদ্দেশ্য, পরিধি, কৌশল এবং প্রত্যাশিত ফলাফলসহ প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়ক মো. নূর জামান।

কর্মশালায় বক্তারা প্রকল্পের কাঙ্খিত ফলাফল অর্জনে স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করে সাতক্ষীরা জেলার সামগ্রিক ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিশু ও যুবদের জন্য একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ