বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হিন্দু নেতৃবৃন্দদের সঙ্গে মুহাদ্দিস আব্দুল খালেকের মতবিনিময়

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোয়ালপোতার হিন্দু নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় করেছে সাতক্ষীরা -২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা -২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর নিজস্ব বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ এর নিজস্ব বাসভবনে একত্রিত হয়ে গোয়ালপোতা গ্রামের হিন্দু নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে সাতক্ষীরা -২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর বাড়িতে আগমন করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, জি জি কে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয় এর সভাপতি মো. নজিবুল্লাহ, গোয়ালপোতা ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সুভাষচন্দ্র মন্ডল,সমাজসেবক সুনীল গাইন, পূর্ণচন্দ্র বাঁশে,কার্তিক গাইন, ভবসিন্ধু সরকার, দিলীপ সরকার, দীনবন্ধু সরকার, সৌম্য সরকার, তন্ময় বাঁশে, তাপস সরকার, বরুণ সরকারসহ শতাধিক হিন্দু নেতৃবৃন্দ।

এ সময় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছর উন্নয়নকল্পে অবহেলিত গোয়ালপোতা গ্রামের উন্নয়নকল্পে রাস্তা সংস্কার ও বর্ধিতকরণ, মন্দির ও মসজিদ সংস্কার, ব্রিজ, কালভার্ট, প্রাইমারি ও হাই স্কুল সংস্কার,জলবদ্ধতা নিরসন,চাঁদাবাজি ও দখলদারিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি জানান গোয়ালপোতা হিন্দু নেতৃবৃন্দ এবং আগামী নির্বাচনে জামায়াত মনোনীত সাতক্ষীরা -২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর সঙ্গে একত্বতা ঘোষণা করে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা