সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা সফল করতে আ.লীগের সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক।

দলটির জেলা সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, কাজী আকতার হোসেন, কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য ফিরোজ আহমেদ, এসএম শওকত হোসেন, শেখ নুরুল ইসলাম, মো. মুজিবর রহমান, ফিরোজ আহমেদ স্বপন, শেখ আব্দুর রশিদ, মো. শাহজান আলী, মো. সাহাদাৎ হোসেন, মো. মনিরুজ্জামান মনি, সাঈদ মেহেদী, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মিসেস কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা সুলতানা রুবি, ইসমত আরা বেগম প্রমুখ।

আগামী ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা নেতৃবৃন্দসহ দলীয় সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান।

উল্লেখ্য যে, সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায়।
সভায় আগামী ২৩ সেপ্টেম্বর বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাতক্ষীরার নলতা কলেজ মাঠের জনসভা সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: “প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, জলবায়ু সংকটের হবে শেষ”বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা রিক্স -ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর

সাতক্ষীরা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- খুলনা ৬৮৬) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি
  • সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা
  • সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী
  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক