বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৪টি স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিশেষ অভিযানে ৪টি স্বর্ণের বারসহ একজন আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার তেতুলতলা থেকে এ স্বর্ণের বার আটক করা হয়।
এসময় ভোমরা বন্দরের দিকে ইজিবাইকযোগে গমনকারী সন্দেহভাজন মো. রুহুল আমিন (৬৮) কে স্বর্ণ পাচারের দায়ে আটক করা হয়।
আটক হওয়া রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা মৃত হানিফ মুন্সির ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। গোয়েন্দাদের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন আটক করে। পরবর্তীতে আটককৃত রুহুল আমিন কে তল্লাশী করে ১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম। যার মূল্য ৬৬ লক্ষ ৮০ হাজার ৮৫০ টাকা এবং মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন