বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর স্কুলের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিআরটিএ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে পুরাতন ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সাতক্ষীরা শহরের আলিপুর স্কুলের সামন থেকে শুরু করে বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের জন্য ৪টি মামলায় মোট ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির জানান, বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় খুলনা বিভাগের প্রতিটি জেলায় এই বিশেষ অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করা এই অভিযানের মূল উদ্দেশ্য। পুরাতন এবং খেলাপি মোটরযান বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে সারাদেশে অভিযান অব্যাহত থাকবে। এই উদ্যোগের ফলে সড়কে যাতায়াত আরও নিরাপদ হবে বলে আশা করা যায়।

সড়ক নিরাপত্তার এই উদ্যোগ শুধুমাত্র সাতক্ষীরায় নয়, দেশের অন্যান্য স্থানেও পরিচালিত হচ্ছে যা জনগণের জন্য একটি আশার আলো হিসেবে দেখা যাচ্ছে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা এবং যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ