শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার উন্নয়নে প্রতিটি কাজ দায়িত্বশীলতার সাথে করবো: নবনির্বাচিত এমপি আ.খালেক

সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমাদের দুনিয়ার প্রতিটি দায়িত্ব ও কাজের হিসাব পরকালে দিতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে।

শনিবার বিকালে দেবহাটার উত্তর পারুলিয়ায় নির্বাচন পরবর্তী উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠিত সভায় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

এসময় বক্তব্যে আরো বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। আমি যতদিন দায়িত্বে থাকবো মহান আল্লাহ যেনো সঠিক ভাবে মানুষের জন্য কাজ করার সুযোগ দেন। আমার কোন লোভ লালসা নেই। আমি সাতক্ষীরা-২ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিক ভাবে অগ্রঅধিকার ভিত্তিতে কাজ করবো। আমার কোন ঘুষ বা বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু দরকার ততটুকু কাজ করা হবে। আমি এমপি মানে আপনারাই এমপি। আমার কাছে আসতে হলে কোন মাধ্যম ধরে আসা লাগবে না। আমরা খুব দ্রুত সময়ে রাষ্ট্রীয় ভাবে শফত নিয়ে আপানাদের মাঝে চলে আসবো। আপনাদের খেদমতে কাজ করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কাজ করে যেতে পারি। আমি আপনাদের সহযোগীতা পেলেই দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে যাব।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সেখ ইসরাইল আসেক মাগফুর, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শামসুল আরিফ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, মাসুম খান চৌধুরী, ফিরোজ আওয়াল, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক