শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কামারবায়সা ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোনা

সাতক্ষীরার কামারবায়সায় ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়ার ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার ঘোনা ভলিবল দল।

শনিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরার বাশদহ ইউনিয়নের কামারবায়সায় ৮দলীয় দিনভর ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

কামারবায়সা যুব সংঘ আয়োজিত প্রথম খেলায় কাকডাঙ্গা ভলিবল দলকে হারিয়ে জয়লাভ করে ছয়ঘরিয়া।

দ্বিতীয় খেলায় কলারোয়া ভলিবল দলকে ২৫-১৩ ও ২৫-১৯পয়েন্টে হারিয়ে জয়লাভ করে সাতক্ষীরা ভলিবল দল।

৩য় খেলায় কামারবায়সা ভলিবল দলকে ২৫-১১ ও ২৫-১১পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘোনা ভলিবল দল।

৪র্থ খেলায় গোয়ালচাতর ভলিবল দলকে ২৫-২০ ও ২৫-১৮ পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ধুলিয়া ভলিবল দল।

১ম সেমিফাইনাল খেলায় সাতক্ষীরাকে ২৫-১৮ ও ২৫-২০পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘোনা ভলিবল দল।

২য় সেমিফাইনাল খেলায় ধুলিয়া বনাম ছয়ঘরিয়া ভলিবল দল প্রথম দুইটি গেম ১-১ সেটে সমতায় থাকে ৩য় গেম ২৫-২০পয়েন্টে ধুলিয়াকে হারিয়ে জয়লাভ করে ছয়ঘরিয়া ভলিবল দল।

ফাইনাল খেলায় ছয়ঘরিয়া ভলিবল দলকে ২৫-১৬ ও ২৪-১১পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘোনা ভলিবল দল

সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বিজয়ী দলের ৩নম্বর জার্সিধারী প্লেয়ার সেলিম।

খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন বাশদহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, কলারোয়ার ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু, অবসর প্রাপ্ত পুলিশ সদশ্য মুজিবুল হক, ভলিবল রেফারি আরশাদ আলী, ভলিবল প্রেমী জাহাঙ্গীর, মেহেদী, রাজিব, তামিম, সিয়াম, সোহরাব, ওয়াজেদ, জিশান প্রমুখ

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পাঁচ হাজার টাকা এবং রানার্সআপ দলকে দুই হাজার পাঁচশত টাকা পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়