শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার খুলনা রোড মোড়কে ‘শহীদ আসিফ চত্বর’ ঘোষনা ছাত্র-জনতার

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার বেলা ১১ টায় শহরের খুলনা রোড মোড় এলাকায় জড়ো হয়ে তারা সেখান থেকে বিক্ষাভ মিছিল বের করে।
মিছিলটি শহরের নারকেলতলা মোড় থেকে নিউমার্কেট হয়ে আবারো খুলনা রোড মোড়ে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

এসময় তারা কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটার আস্কারপুর গ্রামের আসিফ হাসানের
নামে খুলনা রোড মোড়কে শহীদ আসিফ চত্বর হিসেবে ঘোষনা দেয়।

বিক্ষোভ মিছিল থেকে এ সময় তারা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবোনা, ‘ছাত্ররা আমাদের ভাই, ভাই হত্যার বিচার চাই, ‘ভুয়া-ভুয়া সহ সরকারী বিরোধী নানা শ্লোগান দেয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকসহ নানা বয়সী নারী পুরুষ অংশ গ্রহন করেন।

এদিকে সাতক্ষীরা শহর জুড়ে পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহীনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…