রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঘোনা ইউপি চেয়ারম্যান কতৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ও তার সন্ত্রাসী মাফিয়া বাহিনী কর্তৃক ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী’র উপর নগ্ন হামলার প্রতিবাদে বিশাল
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকালে ঘোনা বাজারে ঘোনা

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিলউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক
রোখসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার মহাসিন কবির পিন্টু, ঘোনা ইউনিয়নের সাবেক
ইউপি সদস্য আব্দুল করিম ও ঘোনা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুতাছিম বিল্লাহ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “ইউনিয়ন পরিষদ
নির্বাচনে কুখ্যাত সন্ত্রাসী আব্দুল কাদের নৌকার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে। ওই নির্বাচনে যারা নৌকার পক্ষে কাজ করেছে এবং নৌকায় ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে বারবার পরিকল্পিতভাবে একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের উপর হামলা চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবিকতায় ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী’র উপর একটি বিচার চলাকালীন সময়ে গত বৃহস্পতিবার তার মাফিয়া বাহিনী নিয়ে হামলা চালিয়েছে। কাদের চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর সীমাহীন চাঁদাবাজি, অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠিত হয়ে ফুসে উঠেছে ঘোনা ইউনিয়নের মানুষ। বক্তারা প্রতিবাদ সভায় বলেন, আর একবার যদি
আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপর হামলা করে তাহলে দাঁতভাঙ্গা জবাব দেবে ঘোনা ইউনিয়নের মানুষ।

কাদের চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীতে একজন সন্ত্রাসী আছে সে ভারত ও বাংলাদেশ উভয় দেশের নাগরিক। কাদের চেয়ারম্যানের ছেলে ইউনিয়ন পরিষদে তার পিতার চেয়ারে বসে পিতার পৌষ্য সন্ত্রাসীদের নিয়ে ফেনসিডিল সেবন করে। ইউপি সদস্যরা প্রতিবাদ করলে তাদের
উপর চড়াও হয়ে ওঠে। কাদের চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সবাই যেন এক একজন চেয়ারম্যান। তাদের খবরদারীতে ইউনিয়নবাসী অতিষ্ঠ।

সন্ত্রাসী কাদের চেয়ারম্যান ঘোনা আওয়ামী লীগের এই প্রতিবাদ সমাবেশ বন্ধ করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি ধামকি দিয়েছে। এই কাদের চেয়ারম্যান হঠাৎ করে আঙুল ছুলে কলাগাছ হয়েছে। সে চেয়ারম্যান হতে না হতেই এত অল্প দিনে বিশাল টাকার মালিক হয়েছে। তার এত টাকার উৎস কোথায়? তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুদকসহ সংশিষ্ট দপ্তরের আশু কামনা করেন বক্তারা।”

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কামাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?