বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার জিফুলবাড়ি দরগাহ শরীফের পীরজাদা হাফিজুর রহমানের ইন্তেকাল : দাফন সম্পন্ন

সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ি ইউনিয়নের জি ফুলবাড়ি দরগাহ শরীফের পীর কিবলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব আরিফ বিল্লাহ হযরত শাহ সূফী খান আতিয়ূর রহমান (রঃ) এর চতুর্থ পীরজাদা ডাঃ এ এইচ এম হাফিজুর রহমান খান (৭০) আর আমাদের মাঝে বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) রাত ১১টার দিকে সকলকে কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, তিন ভাই, তিন বোনসহ অগণিত আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পীরজাদা আ হ ম হাফিজুর রহমান খান দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি একজন সমাজ সেবক ও ধর্ম ভীরু ব্যক্তি ছিলেন। তিনি খুব সাদাসিধে জীবন-যাপন করতেন। স্বল্পভাষী, সদালাপী এবং পরোপকারী মানুষ ছিলেন ডাঃ আ হ ম হাফিজুর রহমান। তিনি জি ফুল বাড়ি দরগাহ শরীফ আলিম মাদ্রাসা, জি ফুল বাড়ি দরগাহ শরীফ কেন্দ্রীয় আদর্শ আহসানিয়া মিশনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

বুধবার (১৯ মার্চ ২০২৫) জি ফুল বাড়ি দরগাহ শরীফ ময়দানে যোহর নামাজের পর মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানাজা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পীরজাদা রেজাউল হাসান খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সহকারী শিক্ষক অফিসার আবুল হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, জি ফুল বাড়ি দরগাহ শরীফ আলিম মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম, মাওলানা মহসিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ এমাদুল ইসলাম দুলু, দরগাহ শরীফের মোহাম্মদ আব্দুল খালেক, পল্লী চেতনার নির্বাহী পরিচালক আনিসুর রহমান, শাহিদুজ্জামান, নুরুজ্জামান লাল্টু, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা আবু সাঈদ, মাওলানা জয়নুল ওয়ারাসহ এলাকার শতশত মানুষ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল হুদা মিন্টু। জানাজা শেষে দরগাহ শরীফ ময়দানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার