বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুখরালী

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার কুখরালীর স্কাই স্পোর্টিং ক্লাব।

শনিবার (২ জানুয়ারী) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ২৭ মিনিটে কুখরালীর স্কাই স্পোর্টিং ক্লাবের ১৪ নম্বর জার্সীধারি খেলোয়াড় মহানন্দ গোল করে দলকে এগিয়ে নেন। রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ওই এক গোলেই ঝাউডাঙ্গার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুখরালী।

খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দিন। তাকে সহযোগিতা করেন নাজমুল হুদা খোকন ও হাসনাত জামান।

ধারাভাষ্যে ছিলেন সিরাজুল ইসলাম ও ইকবাল হাসান।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

এসময় আরো উপস্থিত ছিলেন সরদার এ মজিদ এর সহধর্মিনী নুরজাহান, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমী মোয়াল্লেম জাহাঙ্গীর হোসেন বুলু, নুর হোসেন, মাসুদ রানা, গৌতম মন্ডল, রুহুল আমিন প্রমুখ।

খেলা শেষে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ২০হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর