বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ, রবিবার সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, নীরব প্রার্থনা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেই অগ্নিঝরা দিনের স্মৃতিচারণ করেন। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, ডলি রানী দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম, শামীমা আক্তার, ভানুবতী সরকার, খালেদা খাতুন, গীতা রাণী সাহা, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ। রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলো শিক্ষার্থী তানজিলা খাতুন, দীপ্তি মন্ডল, সুরাইয়া খাতুন ও কমলিকা ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ