শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান আর অভিনয়ে মুগ্ধ হন অতিথিগণ। ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৯টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে বস্তা দৌড়, সুচে সুতা
পরানো, মার্বেল দৌড়, পাখির বাসা বদল, মাথায় ফুলানো বেলুন রেখে বল কুড়ানো, চেয়ার সিটিং ও গামলায় পানিতে বেলুন ফাটানো প্রতিযোগিতা ছিল আকর্ষণীয়।

বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সদ্যসাবেক সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম ফিতাকেটে উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর অতিথিগণ শিক্ষার্থীদের ক্রীড়া নৈপূন্য উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সাংবাদিক এমএ মাজেদ, সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক খালেদা খাতুন, শামীমা আক্তার, আসমাতারা জাহান, ভানুবতী সরকার ও শাহানারা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস