শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে শ্রদ্ধার ফুলে ভরে যায় স্মৃতির মিনার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৪ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহিদদের স্মরণে একমিনিট নিরবতা পালন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মোঃ হাফিজু্ল ইসলাম, গীতা রানী সাহা, খালেদা খাতুন, আজহারুল ইসলাম, অরুন কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, মৃনাল কুমার বিশ্বাস, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, গোলোক চন্দ্র চক্রবর্তী, শরিফা খাতুন প্রমুখ। সহকারী শিক্ষক এসএম শহীদু্ল ইসলামের পরিচালানায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা ফায়িজা, দীপ্তি মন্ডল, খুশি দেবনাথ, সাদিয়া সুলতানা মিম, লামিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শ্রদ্ধার ফুলে ভরে যায় স্মৃতির মিনার।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা