সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন

সাতক্ষীরা সদর উপজেলার ৬নং দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুর রহমান। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এসএমসি ম্যানেজিং কমিটির (অ্যাডহক) সভাপতি ও
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ১২ সদস্যের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সভাপতি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রথমে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করা হয়। উপস্থিত সদস্যদের মধ্যে কোনো সংযোজন বা বিয়োজনের প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। পরে নবনির্বাচিত সদস্যদের সমর্থনে নতুন সভাপতি হিসেবে বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুর রহমানকে সভাপতি হিসেবে এবং জমিদাতা প্রতিনিধি মো. আকবর হোসেন লস্করকে সহ সভাপতি হিসেবে সমর্থন দেন। এসময় উপস্থিত ছিলেন সদস্য হিসেবে মোঃ রবিউল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য সরকারি কর্মকর্তা প্রতিনিধি মারিয়া সুলতানা, বিদ্যোৎসাহী সদস্য উজ্জ্বল চক্রবর্তী, হাবিবর রহমান, শেখ আব্দুল ওয়াজেদ, জেসমিন খাতুন ও শিরীনা খাতুন ও শিক্ষক প্রতিনিধি সামছুন্নাহার। সভায়
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. আব্দুর রহমান বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করবেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করারবিস্তারিত পড়ুন

  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
  • সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতার পদত্যাগ
  • সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি গঠন
  • সাতক্ষীরায় বেতনা নদীর ভাঙনে হুমকির মুখে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু, উদ্বেগে এলাকাবাসী
  • সাতক্ষীরায় ৪ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী শরিফুল, সন্ধান চায় পরিবার
  • সাতক্ষীরায় প্রতিপক্ষের হেনস্থার শিকার এর’ প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা