শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের যৌথ উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ধুলিহর ইউনিয়ন যুব-জামায়াতের সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ধুলিহরের ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠে ‘যুব প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’ শীর্ষক এই খেলাটি অনুষ্ঠিত হয় ।
​দর্শকনন্দিত এই প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান।
​এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সদর মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা ইউনিট সদস্য মাওলানা আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুস ছালাম এবং ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শাহিনুউজ্জামান, ধুলিহরের বিশিষ্ট সমাজসেবক আবু শামীম মো.অহিদুজ্জামান, ধুলিহর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম, ফিংড়ি যুব বিভাগের সভাপতি মো.আশরাফ হোসেন, দৃষ্টিপাতের ফিংড়ি প্রতিনিধি মো. হেলালউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার প্রথম অর্ধেকে ধুলিহর যুব ফুটবল একাদশের মো.মিজানুর রহমান পতিপক্ষের জালে প্রথম গোল করেন এবং দ্বিতীয় অর্ধেকে ফিংড়ি যুব ফুটবল দলের রমজানের গোলে খেলা সমতায় ফিরলে টাইব্রেকারের মাধ্যমে ধুলিহর যুব ফুটবল একাদশ ৬-৫ গোলের ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় বিজয়ী দলের পুরস্কার স্পন্সার করেন আল্লাহর দান পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোঃ মেহেদী হাসান চৌধুরী এবং রানার্সআপ দলের পুরস্কার স্পনসার করেন কট্টর বিডির মো.ফয়সাল আহমেদ।
ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন যৌথভাবে ধুলিহরের এর মো. মিজানুর রহমান এবং ফিংড়ির রমজান।
খেলায় মাঠ পরিচালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতে ইসলামিক সেক্রেটারি মো. রবিউল ইসলাম, ইয়ারুল ইসলাম এবং মো. ফরহাদ হোসেন।
​খেলায় স্থানীয় যুবসমাজের বিপুল উপস্থিতি ও আনন্দমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। বক্তারা খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রেখে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত