শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা রাইচ মিল মালিক সমিতির

সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১ জুন) বেলা ১২ টায় শহরের আবুল কাশেম সড়কস্থ সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরীর ( মিন্টু চৌধুরী) সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু।
সংবর্ধিত অতিথি হিসেবে মো. মশিউর রহমান বাবু বলেন, আমি সততার সাথে দায়িত্ব নিয়েই কাজ করে যাবো। আমি এমন ভাবে কাজ করতে চাই যেন সদর উপজেলা পরিষদের চেয়ার কলঙ্ক মুক্ত থাকবে। অনেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাওয়ার পরে নেতা হয়ে যায়। আমি সেই নেতা হতে চাই না। জনগণের সেবক হতে চাই। আমি যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এটি আমার মনের ভেতর নাই।৷ আমি একজন সাধারণ মানুষ ছিলাম এখনও সেই মানুষ হিসবে কাজ করবো। আমি সাধ্য অনুযায়ী মাুষের পাশে থাকবো এই অঙ্গিকার করছি। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা রাইচ মিল মালিক সমিতির সহ- সভাপতি আলহাজ্ব আঃ খালেক, মো. ইবাদুল ইসলাম, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর,সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সহ- সভাপতি আজিজ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল কুমার সাহা,সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান, যগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তক,অর্থ বিষয়ক সম্পাদক মো.ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান চান্দু, নুর আহমদ মিন্টু, মো. আবু সাঈদ। এসময় সদর উপজেলা ও জেলা রাইচ মিল মালিক সমিতির বিভিন্ন পর্যায়র কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা ও সমমাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত