বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নলকুড়া তরুণ সংঘের বিজয় দিবসের প্রস্তুতি সভা

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদরের নলকুড়া তরুণ সংঘ’র উদ্যোগে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর’২৪) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সাংবাদিক শেখ আমিনুর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় ১৬ ডিসেম্বর’২৪ মহান বিজয় উদযাপন উপলক্ষ্যে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নলকুড়া নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আলমগীর হোসেন, আবু তাহের ও শেখ আব্দুল মতিন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শারুক, আকিব, রিদয়, নায়হান, স্বাধীন, সাকিব, রাহুল, ইয়াছিন, তুজ্জ, সিয়াম, ইন্তু, শিমুল, আবিদ, আহসান, সৌরভ, তাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সভায় দিন ব্যাপি অনুষ্ঠান সূচির মধ্যে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ১৩ নং লাবসা ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নলকুড়া নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আলমগীর হোসেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করবেন নলকুড়া তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আমিনুর হোসেন।

প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী উপরোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ