শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিনজনের জামিন মঞ্জুর

সাতক্ষীরার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক আসামীর মধ্যে তিনজনের জামিন মঞ্জুর হয়েছে। গত রোববার (২০ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলী আল রাজি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জামানাতে জামিন মঞ্জুর করেন।

সাতক্ষীরা আদালতের আইনজীবী এ্যাড. জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীদের জামিন নামঞ্জুর করেছিলেন। জেলা ও দায়রা জজ আদালতে আপীল করার পর আজ রোববার গ্রেপ্তার ৪ জনের মধ্যে তিনজন শিক্ষকের জামিন মঞ্জুর হলো।

জামিনপ্রাপ্ত শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাঁড়,সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী।

প্রসঙ্গত, (১৬ জুলাই) রোববার দুপুরে নলতা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর জন্মদিনের কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারধর করেন সহকারী শিক্ষক অবকাশ খা।

পরে বাড়িতে যেয়ে অসুস্থ্যবোধ করায় তাকে হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রাজপ্রতাপ। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাংচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এঘটনায় নিহতের বাবা ৫ শিক্ষকের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ পাঁচ শিক্ষকের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার