বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আবুল কাসেম: “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”—এই স্লোগানে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

কর্মী সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দলের নেতা মামুনুর রশিদ খান, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সদস্য মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “দল-মত-বয়স ও শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। কারও প্রতি এতটুকু অন্যায় আচরণ করা যাবে না।”

তিনি আরও বলেন, “ তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টিবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রতির বাংলাদেশ গড়ি “এই প্রতিপাদ্যের উপর সাতক্ষীরার তালায়বিস্তারিত পড়ুন

  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন
  • তালার ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গণসংযোগ
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
  • তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ
  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল