রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুরে ২টি ভূমিহীন পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

জানা গেছে, ওই গ্রামে দীর্ঘ ৩০-৩৫ বছর সরকারি রাস্তার পাশের খাস জমিতে বসবাসের পর আজ আদালতের নির্দেশে উচ্ছেদ হয়েছে ২টি ভূমিহীন পরিবারকে। আলাউদ্দিন ও দলিত সম্প্রদায়ের রমাকান্ত মন্ডলের অসহায় পরিবার দুটির শেষ আশ্রয়টুকু হারিয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। পরিবার পরিজন নিয়ে আজ তারা খোলা আকাশের নিচে।

১৫ এপ্রিল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজি: সাইফুল ইসলামের উপস্থিতিতে রাস্তার পাশে সরকারি খাসজমিতে বসবাসকারী পরিবার দুটিকে উচ্ছেদ করা হয়েছে।

ফয়জুল্যাপুর গ্রামের আনছার আলী মোল্যার জামাতা ভূমিহীন আলাউদ্দিন জানান-আমি দীর্ঘ ২৫বছর আগে এই গ্রামে বিয়ে করেছি। আমি এতিম ও ভূমিহীন হওয়ার কারনে বিয়ের আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় ঝাটালাথি খেয়ে বড় হয়েছি। বিয়ের পর রাস্তার পাশের সরকারি খাসজমিতে ১৫/২০ফুট গর্ত ভরাট করে প্রথমে খুঁটির উপর টোং ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস শুরু করি। এরপরে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে তিলতিল করে মাটি সংগ্রহ করে এই গর্ত ভরাট করে ঘরবাড়ি তৈরি করি এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি লাগায়।ভোটের আগে আমার কাছে ডিসি অফিস থেকে একটা নোটিশ আসে। আমি নোটিশ পেয়ে ডিসি অফিসে যোগাযোগ করলে ডিসি সাহেব আমাকে জানান-সরকারী জায়গায় বসবাস করছেন কিনা তা তদন্ত করে দেখা হবে। সরকারি জমিতে বসবাস করলে উচ্ছেদ করা হবে না। তবে ডিসিআর নিতে হবে। আমি ডিসিআর এর জন্য আবেদন করলেও অদৃশ্য কারণে ডিসিআর দেওয়া হয়নি। আজ সকালে হঠাৎ ম্যাজিষ্ট্রেট স্যার পুলিশ ও লোকজন নিয়ে আমার বাড়িঘর ভাংচুর ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আমাদেরকে উচ্ছেদ করে দিয়েছে। আমি এখন স্ত্রী সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি। দেশে এত সরকারি খাস জমি থাকতে আমাদেরকে কেন উচ্ছেদ করা হলো?

তিনি অবিলম্বে প্রধানমন্ত্রীর নিকট পূনর্বাসন করার জোর দাবি জানিয়েছেন।

অপরদিকে, পাশে বসবাসকারী ওই গ্রামের দলিত সম্প্রদায়ের ভূমিহীন রমাকান্ত মন্ডল ও তার স্ত্রী জানান- আমরা ভূমিহীন হওয়ার কারণে দীর্ঘ ৪০বছর যাবৎ গভীর গর্ত ভরাট করে রাস্তার পাশের সরকারি খাসজমিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। আমাদের কোন কারণ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। আমরা এখন সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়ছি।আমরা গৃহহীন হয়ে পড়েছি। আজ থেকে খোলা আকাশের নিচে আমাদের বসবাস করতে হবে।

সচেতন এলাকাবাসী অবিলম্বে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মাথা গোঁজার বিকল্প ব্যবস্থার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব