বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফিংড়ীতে শহীদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে “সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন”—এই স্লোগানকে সামনে রেখে শহীদ শরিফ ওসমান হাদি স্মৃতি ৮ দলীয় নকআউট মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি, সোমবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ ফিংড়ী মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহা. আশরাফুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মুহা. হেলাল উদ্দিন।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, মিডিয়া ও প্রচার বিভাগের পরিচালক মাওলানা আনিছুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের সদর উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারি আশরাফুজ্জামান বুলু, সাতক্ষীরা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ইয়াকুব হোসেন, ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মুহা. শাহিনুজ্জামান শাহীন, নায়েবে আমীর মুহা. সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জুম্মান আলী, সহকারী সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, ওয়ার্ড সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, শরিফুল ইসলামসহ যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জাঁকজমকপূর্ণ পরিবেশে ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে শীতের রাতটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। রাত ১১টায় দক্ষিণ ফিংড়ী ক্রিকেট একাদশ ও উত্তর ফিংড়ী ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় দক্ষিণ ফিংড়ী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন দল দক্ষিণ ফিংড়ীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ এবং রানারআপ দল উত্তর ফিংড়ীর হাতে রানারআপ ট্রফি ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা